:

উদ্ভিদ কি পারে প্রাকৃতিক ওয়েব সিস্টেম ব্যবহার করে সোশ্যাল নেটওয়ার্ক গড়ে তুলতে?


প্রায় ৫০০ মিলিয়ন বছর আগে থেকেই উদ্ভিদকূল গড়ে তুলেছে এক অনন্য প্রাকৃতিক ওয়েব সিস্টেম। বলছিলাম উদ্ভিদের সোশ্যাল নেটওয়ার্কিং এর ব্যাপারে! মানুষ যেমন মানুষের সাথে যোগাযোগ করার মাধ্যম আছে, উদ্ভিদেরও আছে তাদের নিজস্ব প্রাকৃতিক যোগাযোগ মাধ্যম। যাকে বলা হয় উড ওয়াইড ওয়েব।

উড ওয়াইড ওয়েব এ অপটিক ফাইবারের কাজ করে ছত্রাক। ছত্রাকের বিস্তৃত নেটওয়ার্ক কাছের কিংবা দূরের উদ্ভিদসমূহের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। বিস্তৃত এ নেটওয়ার্কের মাধ্যমে উদ্ভিদ নিজেদের মধ্যে কার্বন,নাইট্রোজেন, ফসফরাস সহ অন্যান্য রাসায়নিক পদার্থ এবং পানি আদান-প্রদান করে থাকে।

Leave a Reply