ফাইটোরেমিডিয়েশনঃ পরিবেশ রক্ষায় গাছের অনবদ্য এক উদাহরণ
- Admin
- January 22, 2022
ভেবে দেখুন তো সবুজ উদ্ভিদ যদি আপনার আশেপাশের মাটি,পানি এমনকি বায়ুতে থাকা ক্ষতিকর আবর্জনা দূর করে দেয় তবে কেমন হবে! হ্যা,তাই করে থাকে কতিপয় সবুজ উদ্ভিদ। বিশেষ এ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ যখন তার আশেপাশের মাটি,পানি কিংবা বায়ুতে থাকা আবর্জনা নিঃশেষ করে ফেলে বা বিদ্যমান ক্ষতিকারক পদার্থকে অক্ষতিকারক পদার্থে রূপান্তরিত করে তখনি একে বলা হয় ফাইটোরেমিডিয়েশন। একেক প্রজাতির উদ্ভিদের দূষণ কমানোর ধরন,দূষিত পদার্থ ধ্বংস বা রূপান্তরের ধরন এবং দূষিত পদার্থ নিঃশেষ করার ক্ষমতা একেক রকম। আমাদের আশেপাশেই হয়তো এমন উদ্ভিদ রয়েছে যাদের ফাইটোরেমিডিয়েশন পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা নেই। হয়তো এসব উদ্ভিদগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম আমাদের পরিবেশে বিদ্যমান অসংখ্য দূষণের পরিমাণ কিছুটা হলেও কমিয়ে আনতে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় ফাইটোরেমিডিয়েশন এর জুড়ি নেই। বিভিন্ন ধরনের দূষণ কমাতে পরিবেশবিদরা ফাইটোরেমিডিয়েশন নিয়ে প্রতিনিয়ত নানাধরনের পরীক্ষা করে যাচ্ছে। এখন পর্যন্ত অনেক প্রজাতির উদ্ভিদের ফাইটোরেমিডিয়েশন পাওয়ার জানা গেছে এবং কার্যকরী উপায়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন দূষিত স্থানে।

