পৃথিবীর সবচেয়ে বড় ফুল
- Admin
- January 21, 2022
প্রকৃতির সৌন্দর্য আর বিশুদ্ধতার প্রতীক ফুল। পৃথিবীর প্রায় ৪ লাখ প্রজাতির ছোট-বড় উদ্ভিদের মধ্যে প্রায় ৩ লাখ ৬৯ হাজার ৪০০ প্রজাতি নানা বর্ণের ও গন্ধের ফুল দেয়।
পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম র্যাফলেশিয়া বা ফ্লেশিয়া। ইংরেজিতে “Stinking Corpse Lily” বা “The Giant Padma” নামে পরিচিত, বৈজ্ঞানিক নাম Rafflesia arnoldii. পৃথিবীর বৃহত্তম একক ফুল হিসেবে বিখ্যাত এই ফুলটি ইন্দোনেশিয়ার জাতীয় ফুল।ইন্দোনেশিয়ান ভাষায় ফুলটির নাম Padma raksasa. ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপ ছাড়া স্থানীয়ভাবে এটি পূর্ব এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্টে, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে পাওয়া যায়।

