এক নতুন লেন্টিবায়োটিক পেপটাইড ক্লাস্টারের সন্ধান পেলো বাংলাদেশ
- Admin
- January 22, 2022
পাট নিয়ে গবেষণা করতে গিয়ে এক নতুন এন্টিমাইক্রোবিয়াল পেপটাইড ক্লাস্টারের খোঁজ পেলেন বাংলাদেশের বিজ্ঞানীরা যা বেশ কয়েকটি শক্তিশালী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করছে। যে ব্যাকটেরিয়া থেকে এই লেন্টিবায়োটিক আবিষ্কার হয়েছে তার নাম স্টেফাইলো কক্কাস হোমিনিস (Staphylococcus Hominis MBL-AB63) আর পাটের বৈজ্ঞানিক নাম (Corchorus Olitorius) করকোরাস ওলিটোরিয়াস। তাই ব্যাকটেরিয়া আর পাটের সাথে মিলিয়ে এই নতুন লেন্টিবায়োটিকটির নাম দেয়া হয়েছে (Homicorcin) হোমিকরসিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দু’জন অধ্যাপক হাসিনা খান ও রিয়াজুল ইসলাম এবং জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক আফতাব উদ্দিনের নেতৃত্বে এক গবেষক দল এই এন্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের সন্ধান পেয়েছেন। বিজ্ঞান গবেষণার বিখ্যাত জার্নাল ‘নেচার’ এ ২৭ মে তাদের গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়।

