:

অক্ষত রয়েছে প্রায় ১৬০০ বছর পুরনো ভেড়ার পা এর মমি


উত্তর-পশ্চিম ইরানের চেহরাবাদগ্রামের পাশেই একটি প্রাচীন লবণের খনি থেকে একটি ভেড়ার পা এর মমি অক্ষত পাওয়া গিয়েছে। ভেড়ার মমির ত্বকটি প্রায় ০.৬ বর্গ ইঞ্চি (৪ বর্গ র্সেন্টিমিটার) পুরু।

১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত এই খনি থেকে মানুষের ৮টি মমি উদ্ধার করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটির ত্বক এবং চুল এখনো অক্ষত রয়েছে। এসব মমি প্রায় ১৩০০ থেকে ২৫০০ বছর পুরনো ।

একজন গবেষক বলেন, “ভেড়ার মমিটির ডিএনএ পরীক্ষার পাশাপাশি মমিতে উপস্থিত লবণ-প্রেমী জীবাণুগুলির জিনগত উপাদানও পরীক্ষা করা যায়। তাছাড়া মমিটির ডিএনএ অণুগুলো এমনভাবে সংরক্ষিত ছিল যে এত পুরনো হওয়ার পরেও এটি একটুও খণ্ডিত হয় নি বা ভেঙে যায় নি”।

Leave a Reply