:

নতুন আতঙ্ক মারবার্গ ভাইরাস?


দক্ষিণ আফ্রিকার দেশ গিনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দেশকে মাত্র মাস দুয়েক আগে ইবোলা ভাইরাস মুক্ত ঘোষণা করেছে। কিন্তু কী হবে তাতে? পৃথিবীবাসী যেখানে এখনও করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে নিজেদের কোভিড-১৯ থেকে নিরাপদ করতে পারেনি, সেখানে বিজ্ঞানীরা জানাচ্ছেন নতুন আরেক ভাইরাসের দুঃসংবাদ; যে ভাইরাসের সংক্রমণে মৃত্যুর হার ৮৮ শতাংশ।

ইবোলা ভাইরাসের মত বেশি সংক্রামক এই মারবার্গ ভাইরাসের রোগী প্রথমবারের মতো গিনিতে পাওয়া গিয়েছে। জানা গিয়েছে গত ২৫ শে জুলাই ঐ ব্যক্তির শরীরে প্রথম এই ভাইরাসের শনাক্ত করা হয়। তারপর তিনি ১ আগস্ট স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন আর ঠিক তার পরদিনই মারা যান।

Leave a Reply