সুপারবাগ তৈরিতে ব্যাকটেরিওফাজ এর ভূমিকা- হতবাক বিজ্ঞানীরা
- Admin
- January 22, 2022
পিটসবার্গ ইউনিভার্সিটির মেডিকেল স্কুলের একদল গবেষক প্রথমবারের মত আবিষ্কার করেছেন যে, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তারাই ব্যাকটেরিয়ার জিনগত বিবর্তন ঘটিয়ে ব্যাকটেরিয়াকে অধিক শক্তিশালী ‘সুপারবাগ’ হিসেবে তৈরিতে ভূমিকা রাখে। গবেষণা পত্রটি ১৬ জুলাই, ২০২১ তারিখে ‘Science Advances’ জার্নালে প্রকাশিত হয়েছে।
একটি প্রতিষ্ঠিত মতবাদ হল, বিরূপ পরিবেশের সাথে মানিয়ে নেয়া এবং বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তনের মাধ্যমে সুপারবাগ উদ্ভূত হয়। কিন্তু বিজ্ঞানীরা অনুসন্ধানে দেখেছেন, শুধুমাত্র ব্যাক্টেরিয়ার জিন থেকে এ ধরনের পরিবর্তন সূচনা হয় না। বরং ব্যাকটেরিয়াকে আক্রমণকারী ভাইরাস অর্থাৎ ব্যাকটেরিওফাজ এর জিনোম এর সাথে ব্যাকটেরিয়ার জিনোমের ক্রিয়া-প্রতিক্রিয়ায় ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন সূচিত হয়।
বিজ্ঞানীরা এটা জেনে অবাক যে সাধারণ কোনো পয়েন্ট মিউটেশন থেকে সুপারবাগের উৎপত্তি নয়, বরং ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়াল প্যারাসাইটই প্রাথমিকভাবে ব্যাকটেরিয়ার শক্তিশালী স্ট্রেইনগুলোর বিবর্তনে ভূমিকা রাখে।

