ভবিষ্যৎ পৃথিবীর পানি নিরাপত্তা: জীবপ্রযুক্তির ভূমিকা
- Admin
- January 22, 2022
২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’। ১৯৯৩ সাল থেকে দিবসটি প্রতি বছর পালিত হয় বিশ্বজুড়ে। এবারের পানি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ‘পানির মূল্যায়ন করা’। বিশ্বের ২২০ কোটি লোকের যথাযথ পানির প্রাপ্যতা নিশ্চিত করা যায়নি এখনো। এ ব্যাপারে যথেষ্ট কর্মপরিকল্পনা ও উদ্যোগও দেখা যাচ্ছে না। এ বিষয়ের উপর গুরুত্বারোপ করেই এ প্রতিপাদ্য গৃহীত হয়েছে। আজকে আমরা জানব পানির সংকট মোকাবিলায় এবং সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে জীবপ্রযুক্তি কী কী উপায়ে সাহায্য করতে পারে।
২০১৮ সালে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত নথি অনুযায়ী, ২০৫০ থেকে বিশ্বের শতকরা ৫৭ ভাগ মানুষ প্রতি বছর অন্তত এক মাস পানির সংকটে ভুগবে। তবে এখন থেকেই যথাযথ উদ্যোগ গ্রহণ এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে এ পরিস্থিতি এড়ানো সম্ভব।

