মেটেরোলজিক্যাল ফেক্টরসমূহ কি বাংলাদেশে কোভিড১৯ এর সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে?
- Admin
- January 22, 2022
করোনা ভাইরাস, যা বর্তমানে খুবই পরিচিত ও আলোচিত একটি বিষয়। ২০১৯-এ নভেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাস মানবদেহে প্রথম সংক্রমণ ঘটায়। আর সংক্রমন এর পর থেকেই করোনা ভাইরাস সারা বিশ্বে অন্যতম ভয়াবহ আলোড়ন সৃষ্টি করে । বিভিন্ন দেশের গবেষকেরা দিনের পর দিন এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এর বিরুদ্ধে কার্যকরি টিকা ও উপযুক্ত চিকিৎসা পদ্ধতি আবিস্কারের জন্য কাজ করে যাচ্ছে।কিন্তু এই ভাইরাস এর সংক্রমণ এর সাথে মেটেরোলজি বা জলবায়ুর কোন সম্পর্ক রয়েছে কি?
- মেটেরোলজি কি?
মেটেরোলজি হচ্ছে আবহাওয়া বিজ্ঞান এর একটি অংশ যা মূলত তাপমাত্রা ও আদ্রতা পরিবর্তনের সাথে আবহাওয়া পরিবর্তন কিভাবে হয় এবং এর ফলে পরিবেশে এর প্রভাব বিশ্লেষণ করে।

