বৈশ্বিক উষ্ণতা কতটা প্রভাব ফেলছে মানুষের আচরণের উপর?
- Admin
- January 22, 2022
বিজ্ঞানীরা এক শতাব্দীরও বেশি সময় ধরে চরম তাপ মোকাবিলায় মানুষের অসুবিধাগুলো নথিবদ্ধ করেছেন এবং তা মানুষের আচরণে কিভাবে প্রভাব ফেলছে তার উপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। যেমন:
সমাজ মনোবিজ্ঞানী ক্রেইগ অ্যান্ডারসন এবং তার সহকর্মীরা একটি পরীক্ষা করেছিলেন স্নাতকোত্তর শিক্ষার্থীদের নিয়ে, তারা ৪ দম্পতির ভিন্ন ভিন্ন ৪ টি ভিডিও ক্লিপ শিক্ষার্থীদের দেখতে দিয়েছিলেন এবং সেই ভিডিও ক্লিপগুলোর মধ্যে একটিতে দম্পতিদের আচরণ ছিল সাধারণ আর বাকি গুলোতে ক্রমান্বয়ে রূঢ়। আর শিক্ষার্থীদের এই ভিডিও ক্লিপগুলো দেখতে দেয়া হয়েছিল মোট ৫ টি ভিন্ন ভিন্ন কক্ষে, যেগুলোর তাপমাত্রা যাথাক্রমে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

